কারও ত্বকের ধরনটাই শুষ্ক। শীতের শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় সেই শুষ্কতা আরও বাড়ে। ত্বক খুব বেশি শুষ্ক হয়ে পড়লে ফেটে যায়, চুলকায়, এমনকি রক্তও বেরোতে পারে। এ সমস্যা রোধে কিছু সতর্কতা জরুরি:
১. হালকা গরম পানিতে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে গোসল সেরে নিন।
২. এই সময় ত্বক পরিষ্কার করতে বেশি ঘষাঘষি না করাই ভালো। ক্ষারমুক্ত বা ময়েশ্চারযুক্ত সাবান বা বডিওয়াশ ব্যবহার করুন।
৩. গোসল বা হাত-পা ধোয়ার পরপরই ময়েশ্চার বা লোশন লাগানো ভালো, ত্বক একটু ভেজা বা আর্দ্র থাকা অবস্থায়ই।
৪. পেট্রোলিয়াম জেলি হাতের তালুতে মাখিয়ে তারপর ত্বকে লাগান। এতে ত্বক বেশি চিটচিটে হবে না।
৫. ত্বক শুষ্ক হলে অনেক সময় চুলকায়। কখনোই নখ দিয়ে আঁচড়াবেন না বা জোরে চুলকাবেন না। লোশন বা পেট্রোলিয়াম জেলি লাগালে এই চুলকানি সেরে যায়।
৬. খসখসে কাপড় পরবেন না। কাপড় ধোয়ার ডিটারজেন্ট যেন বেশি ক্ষারযুক্ত না হয়।
৭. প্রচুর পানি পান করুন। তাজা ফলমূল ও শাকসবজি খান।
ডা. মো. মনিরুজ্জামান
চর্ম বিভাগ, বারডেম হাসপাতাল
>স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ
এইচডিএল কোলেস্টেরলের মাত্রা কম হলে কি স্মৃতিশক্তির ওপর প্রভাব পড়ে?
এইচডিএলের মাত্রা
৬০-এর বেশি হলে চমৎকার। ৪০-এর কম হলে অপর্যাপ্ত
ফ্রান্সে মধ্যবয়সী ব্যক্তিদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, উচ্চ ঘনত্বের লিপোপ্রোটিন বা এইচডিএলের কম মাত্রার সঙ্গে স্মৃতিশক্তির দুর্বলতার সম্পর্ক রয়েছে। বি ভিটামিন নিয়াসিন সেবন করে এইচডিএলের মাত্রা নিয়ন্ত্রণ করা যায়।
‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয়