স্বাস্থ্য জিজ্ঞাসা
দীর্ঘদিন নিদ্রাহীনতায় ভুগছি, কী করব?
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।
প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। দীর্ঘদিন ধরে আমি নিদ্রাহীনতায় ভুগছি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াই আগে অনিয়মিতভাবে অনেক দিন ঘুমের ওষুধ খেয়েছি। ইদানীং আগের ওষুধগুলো খেলেও ঘুম আসতে চায় না। আমার কী করা উচিত?—ফাহাদ মুনিম, ভাষানটেক, ঢাকা
পরামর্শ: প্রথমেই দেখতে হবে, আপনি অতিরিক্ত মানসিক চাপ বা কোনো দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন কি না। সে রকম কিছু হলে তার সঠিক চিকিৎসা করাতে হবে। পরবর্তীকালে আপনার জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। সন্ধ্যার পর চা বা কফি পান করবেন না। এ সময় শরীরচর্চা থেকে বিরত থাকবেন। ঘুম এলে আলো নিভিয়ে বিছানায় যাবেন। শুয়ে বই পড়া, মোবাইল চালানো বা খাওয়ার অভ্যাস থাকলে পরিহার করুন। রাতে এক কাপ দুধ খেতে পারেন। তাতেও কাজ না হলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিন। না জেনে-বুঝে নিজে নিজে ঘুমের ওষুধ খাওয়া ঠিক নয়।
পরামর্শ দিয়েছেন—ডা. জাকির হোসেন সরকার, বক্ষব্যাধি ও স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫