মানুষ কোভিড-১৯ মহামারি থেকে সুস্থ হয়ে উঠছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সেরে ওঠা কেবল প্রথম পদক্ষেপ; সেরে ওঠার কয়েক মাস পরও অনেক কোভিড-১৯ রোগীই এর নানা বিরূপ প্রভাব লক্ষ করছেন; যা কিনা শারীরিক ও মানসিক উভয়ই। রোগীরা জানিয়েছেন, তাঁদের দুর্বল লাগা, শ্বাস–প্রশ্বাসে সমস্যা, নিদ্রাহীনতা, বুক ধড়ফড় করা ও অস্থিরতা দেখা যাচ্ছে। আগে না থাকলেও কোভিড–উত্তর সময়ে শ্বাসকষ্টও হচ্ছে। হৃৎস্পন্দন বাড়ছে, ডায়াবেটিক রোগীদের হাই ব্লাড সুগার দেখা যাচ্ছে। রোগীদের এই পরিস্থিতি বিবেচনায় এভারকেয়ার হসপিটাল তাদের রোগীদের কোভিড-১৯–উত্তর সেরে ওঠার ক্ষেত্রে সেবা প্রদানের জন্য পুরোটা সময় তাঁদের পাশে থেকে সাহায্য করতে চায়।
যাঁরা মাঝারি থেকে গুরুতর কোভিড-১৯ ইনফেকশনে ভুগেছেন, তাঁদের ন্যূনতম ৩ মাস পর্যন্ত চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়; পাশাপাশি নিয়মিত যেকোনো লক্ষণ ও পরবর্তী যেকোনো প্রতিক্রিয়ার ক্ষেত্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।
একটি ভিন্ন গবেষণায় গবেষকেরা দেখেছেন, হাসপাতালে ভর্তি হওয়া সিংহভাগ কোভিড-১৯ রোগীর মধ্যে হাসপাতাল ছাড়ার ছয় সপ্তাহের মধ্যে ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে। কিন্তু এই অনুপাত ১২ সপ্তাহ পর ধীরে ধীরে কমে যায়, যদি ভালোভাবে শ্বাস-প্রশ্বাসের সেবা পাওয়া যায়। কারণ, দেখা গিয়েছে ফুসফুসের স্বয়ংক্রিয়ভাবে সেরে ওঠার ক্ষমতা আছে।
এই পোস্ট-কোভিড রোগীদের শনাক্ত করতে এবং তাঁদের উন্নতমানের স্বাস্থ্যসেবা দিতে এভারকেয়ার হসপিটাল ঢাকার পোস্ট-কোভিড-১৯ রেস্পিরেটরি ক্লিনিকে এই সময়ের প্রয়োজনীয় রিকভারি সার্ভিস দিচ্ছে। পোস্ট-কোভিড রিকভারি সার্ভিসে আছে পালমোনারি কেয়ার ও রিহ্যাবিলিটেশন, পালমোনারি ফিজিওলজিক টেস্টিং, পালমোনারি ইমেজিং, রিহ্যাবিলেটেশন, সাইক্রিয়াট্রিক ও সোশ্যাল সার্ভিস; এ ছাড়া রয়েছে কোভিড-১৯–সম্পর্কিত রিসার্চ স্টাডিজ। কোভিড-১৯সহ বেশির ভাগ ল্যাবরেটরি টেস্টের ফল ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যায়া
বাড়ি ফেরার পর আমরা পরামর্শ দিই অবিরাম লক্ষণগুলো (কফ, ডিস্পনিয়া) নিয়ন্ত্রণ করতে, সাপ্লিমেন্টাল অক্সিজেন, কর্মস্থলে নিরাপদে ফিরে যাওয়া সম্পর্কিত পোস্ট-ডিসচার্জ ফিজিক্যাল ও ইমোশনাল ফাংশন ইস্যুজ এবং সংক্রমণ রোধ করতে সতর্কতা, পর্যাপ্ত পুষ্টি, নিরাপদে চলাফেরা ও মানসিকভাবে চাঙ্গা থাকতে।
হোম রিকভারি সাপোর্টও দিচ্ছে এই প্রতিষ্ঠান, যাতে আছে অ্যারিথমিয়া ও মায়োকার্ডিয়াল ডিসফাংশনের মতো হার্টের মেডিকেল কমিপ্লিকেশনের জন্য মাল্টি-ডিসিপ্লিনারি ইনভলভমেন্ট; এ ছাড়া আছে দীর্ঘস্থায়ী আইসিইউসম্পর্কিত সমস্যাগুলো জন্য সাপোর্ট যেমন- লস অব মাসল, মায়োপ্যাথি, নিউরোপ্যাথি, উদ্বেগ ও হতাশা।
কোভিড-১৯ ইনফেকশন থেকে মুক্তির কয়েক মাস পরও যাঁরা শরীরে এই ভাইরাসের রেখে যাওয়া ভয়ংকর প্রভাব লক্ষ করছেন, তাঁদের সাহায্য করতে এভারকেয়ার হসপিটাল ঢাকার এটি একটি সময়োপযোগী উদ্যোগ। সবাই এগিয়ে এলে ও একসঙ্গে কাজ করলে একে অপরকে সাহায্য করে এই মহামারির বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব বলেই এভারকেয়ার কর্তৃপক্ষের বিশ্বাস।