নিয়মিত ব্যায়ামে ৭ পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
অনেকেই নিয়মিত ব্যায়াম করেন বা ব্যায়াম শুরু করবেন বলে মনস্থ করেছেন। কিন্তু একেবারে সাধারণ ব্যায়ামেরও আছে নানা নিয়মকানুন।
 দৌড়ানো বা হাঁটাহাঁটির জন্য কেডস ব্যবহার করুন। জুতা এমন হবে যেন ভেতরে যথেষ্ট পরিসর থাকে, আঙুলগুলো ভাঁজ না হয়।
 দৌড়, জগিং বা হাঁটাহাঁটির আগে তিন থেকে পাঁচ মিনিট ওয়ার্মআপ করে নিন, মানে এক জায়গায় দাঁড়িয়ে শরীর মুচড়ে বা লাফিয়ে পেশিকে তৈরি করে নিন। আবার শেষ তিন থেকে থেকে মিনিটে ধীরে ধীরে ব্যায়ামের গতি কমিয়ে দিন।
 সারা দিনে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা ব্যায়াম করলেই হয়। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট। কিন্তু করতে হবে নিয়মিত। চাইলে ব্যায়ামের সময়টাকে সুবিধামতো ভাগ করে নিতে পারেন।
 ঘরের মধ্যে ব্যায়াম করার জন্য স্পোর্টস শপ থেকে ম্যাট কিনে নিতে পারেন।
 ব্যায়ামের শেষে স্ট্রেচিং করতে পারেন। বসা অবস্থায় দুই পা টান রেখে পায়ের আঙুলগুলো নিজের দিকে টান টান করতে চেষ্টা করুন। এতে পায়ের পেছনের মাংসপেশি স্ট্রেচিং হবে।
 আঁটসাঁট কাপড় পরে ব্যায়াম না করাই ভালো। হাঁটার জন্য ট্র্যাক স্যুট সবচেয়ে উত্তম।
 বয়সভেদে ব্যায়ামের হেরফের হয়। বাত, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, পায়ের স্নায়ু জটিলতা ইত্যাদি থাকলে ব্যায়াম করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ কফি কতটা স্বাস্থ্যকর? কফিতে রয়েছে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। এগুলো হৃদ্রোগ, ডিমেনশিয়া, ডায়াবেটিস ও মস্তিষ্কে রক্তক্ষরণের (স্ট্রোক) মতো দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা প্রতিরোধ করে। যুক্তরাষ্ট্রে ২০১২-১৩ সালে এক গবেষণা অনুযায়ী, যাঁরা কফি পান করেন, তাঁদের মৃত্যুর আশঙ্কা অন্যদের চেয়ে উল্লেখযোগ্য হারে কম। ‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয়