প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: খাবার শুরুতে ও মাঝে বেশি পানি পান করা কি খারাপ?

উত্তর: খাবার শুরুতেই বা মাঝখানে অনেক পানি পান করলে অনেক সময় রিফ্লাক্স বেশি হয়, অর্থাৎ পাকস্থলীর খাবার তরলসহ ওপরের দিকে উঠে আসতে চায়। খাবার পরপরই একসঙ্গে বেশি পানি পান করা উচিত নয়। খাবার সময় অল্প অল্প করেও পানি খেতে পারেন। অন্তত আধা ঘণ্টা পর বেশ খানিকটা পানি পান করতে পারেন।
ডা. আ ফ ম হেলালউদ্দিন
মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ