প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: বৈদ্যুতিক শক লাগলে তাৎক্ষণিক কী করা উচিত?
উত্তর: বৈদ্যুতিক শক লাগলে খুব দ্রুত আক্রান্ত ব্যক্তিকে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে সরিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে সরানোর জন্য কাঠ, প্লাস্টিক বা এমন কোনো বস্তু ব্যবহার করা উচিত, যা বিদ্যুৎ অপরিবাহী। উদ্ধার করার পরপরই হাসপাতালে নিয়ে যেতে হবে শরীরে কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও। কারণ বৈদ্যুতিক শকের প্রভাবে হৃদ্যন্ত্রের গতি-প্রকৃতির পরিবর্তন হতে পারে, এর ফলে মৃত্যুও হতে পারে। তাই অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা প্রয়োজন।
মো. নওয়াজেস খান
প্লাস্টিক সার্জারি বিভাগ ও বার্ন
ইউনিট
ঢাকা মেডিকেল কলেজ ও
হাসপাতাল