প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: শিশুদের প্রথম ভাত খাওয়ানোর সময় তা তরল মিশ্রণ (ব্লেন্ড) করে দেওয়া কি ভালো?
উত্তর: ছয় মাস বয়স থেকে শিশুদের মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দেওয়ার কথা। এ সময় অনেকেই ভাত-ডাল-মাছ-মাংস ইত্যাদি যন্ত্রে ব্লেন্ড করে খাওয়ান। এতে শিশুদের দানাদার ও শক্ত খাবারের স্বাদ তৈরিতে সমস্যা হয়। পরবর্তী সময়ে তারা শক্ত খাবার খেতে চায় না। শিশুদের স্বাদ গ্রন্থি ও স্নায়ু তৈরিতে বিভিন্ন আকার-আকৃতির ভিন্ন ভিন্ন স্বাদের খাবার দেওয়া জরুরি।
ডা. প্রণব কুমার চৌধুরী, শিশুরোগ বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ