প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: দীর্ঘমেয়াদি কাশির চিকিৎসা কী?
উত্তর: দীর্ঘদিন ধরে কাশি এবং এর সঙ্গে কফ বা রক্ত, জ্বর, ওজন হ্রাস হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়ে রোগনির্ণয়ের পর চিকিৎসা নিতে শুরু করুন। কখনো কখনো অ্যালার্জিজনিত কারণে অনেক দিন কাশি লেগে থাকে। তারপরও কাশি এক মাসের বেশি স্থায়ী হলে সেটা ভালো নয়।
অধ্যাপক মো. মুজিবুর রহমান
মেডিসিন বিভাগ, শহীদ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ