প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: কৃমির ওষুধ সেবন করার নিয়ম কী?
উত্তর: কৃমির ওষুধ বেশ কিছুদিন পরপর একবার সেবন করলেই চলে। তবে কিছু ওষুধের ভিন্নমাত্রা বা ডোজ আছে। তাই যেকোনো ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন। দিনে বা রাতে, খাওয়ার আগে বা পরে কৃমির ওষুধ সেবন করা যায়। এ নিয়ে বাঁধাধরা নিয়ম নেই। কৃমির ওষুধ সেবনের পর কোনো ভিটামিন খাওয়ার প্রয়োজন নেই।
অধ্যাপক মো. মুজিবুর রহমান
মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ