প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: মৌসুম বদলের সময় হঠাৎ গলাব্যথার সমাধান কী?
উত্তর: অনেক কারণেই হঠাৎ গলাব্যথা হতে পারে। সাধারণত ঠান্ডা লাগলে অথবা টনসিল, শ্বাসনালি বা গলনালির প্রদাহ হলে গলাব্যথা হয়ে থাকে। গরম পানিতে লবণ মিশিয়ে গড়গড়া করতে পারেন। স্যুপ বা গরম চা পান করা যায়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
অধ্যাপক এ এফ মহিউদ্দিন খান
নাক-কান-গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল