প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: বারবার আমাশয় থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
উত্তর: পিচ্ছিল মলের সঙ্গে রক্ত গেলে তাকে আমাশয় বলা হয়। যদি মল নরম হয়, কিন্তু রক্তক্ষরণ হয় না—সেটা আমাশয় নয়, পাতলা পায়খানা। বারবার এমন হলে খাবার প্রস্তুত ও পরিবেশনে পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানির ব্যবহার ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে নজর দিন। এরপরও সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে রক্ত গেলে দ্রুত চিকিৎসকের কাছে যান, এ ক্ষেত্রে ওষুধ লাগবে।
অধ্যাপক খান আবুল কালাম আজাদ
মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ