প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: প্রস্রাবে জ্বালা করা কি সব সময় সংক্রমণের লক্ষণ?
উত্তর: প্রস্রাবের সংক্রমণে প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা করে তা ঠিক। তবে সব সময় এর কারণ এটা নাও হতে পারে। যেমন এই গরমে পানিশূন্যতার জন্য প্রস্রাবের ঘনত্ব বেড়ে গেলেও জ্বালা করতে পারে। অনেক সময় কোনো অ্যালার্জি বা প্রতিক্রিয়ার কারণেও এমন হতে পারে। তাই শুধু প্রস্রাবে জ্বালা করলেই না বুঝে অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক নয়।
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ
ডিন, মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ