প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: গরমে কী ধরনের খাবার এড়িয়ে চলা উচিত?

উত্তর: ঝাল বা মসলাদার খাবার মানুষের শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন করে। কফি, অ্যালকোহলও তা-ই। লাল মাংস, চর্বিযুক্ত খাবার একই কারণে গরমের দিনে এড়িয়ে চলা ভালো, কেননা এগুলো পরিপাকে বেশি শক্তি ক্ষয় হয় এবং তাপও বেশি উৎপন্ন হয়। জলীয় অংশ বেশি—এমন শাকসবজি ও ফলমূলই এই সময়ে বেশি বেশি খাওয়া উচিত।

আখতারুন নাহার

প্রধান পুষ্টিবিদ, বারডেম হাসপাতাল