প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: খাওয়ার পর শুয়ে থাকলে বা ঘুমালে অস্বস্তি হলে কী করা উচিত?
উত্তর: অতিরিক্ত ভরপেট খাওয়া যাবে না। অল্প অল্প করে কয়েক বারে খাবার খেতে পারেন। খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর শোবেন। শোয়ার সময় মাথার দিকটা একটু উঁচুতে রাখতে হবে, একটি অতিরিক্ত বালিশ ব্যবহার করতে পারেন। এরপরও সমস্যা অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিন।
অধ্যাপক খান আবুল কালাম আজাদ
মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল