প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: শিশুকে খাবার ব্লেন্ডারে ব্লেন্ড করে খাওয়ানো কেন ভালো নয়?
উত্তর: শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে (১৮১তম জন্মদিন হতে) মায়ের দুধের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নভাবে ঘরে তৈরি পরিপূরক খাবার যেমন (খিচুড়ি) প্রথমে অল্প, পরে ধীরে ধীরে পরিমাণ বাড়িয়ে খাওয়াতে হয়।
শিশুর জিব স্বাদবৈচিত্র্য চায়। চাল, ডাল, তেল, শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, ডিম ইত্যাদি খাবার প্রথমে চটকিয়ে বা আধা তরল করে (যা চামচে থেকে যায়, এমন পাতলা নয়, যাতে সহজে গড়িয়ে পড়ে যাবে) পরে আধা শক্ত শক্ত—এই নিয়মে তৈরি করা ভালো। খাবারের ঘনত্ব, দানাদার-অদানাদার, তার স্বাদ শিশুর খাওয়ার আগ্রহ বাড়ায়।
ডা. প্রণব কুমার চৌধুরী
বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ