প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: দুধ খাওয়ানোর পর শিশুর পেটের গ্যাস বের করার নিয়ম কী?
উত্তর: শিশু যখন বুকের দুধ গ্রহণ করে, তখন তার সঙ্গে কিছু না কিছু বাতাস গেলে। এই বাতাস যখন ওপরে ওঠে, তখন সঙ্গে সঙ্গে কিছু দুধও তুলে আনে। এটাকে বলা হয় দুধ তোলা। এটা অনেকে বমি বলে ভুল করে। ছয় মাস বয়সের আগে শিশুর এ রকম দিনে ১০-১২ বার পর্যন্ত দুধ উঠে আসা উপসর্গ দেখা যেতে পারে। তাতে তার স্বাস্থ্যের ক্ষতি হয় না। শিশুকে বুকের দুধ পানকালীন, তার আগে ও পরে পিঠের দিকে আলতো চাপড় দিয়ে ঢেকুর তুলে এই বাতাস বের করে দেওয়া যায়।
ডা. প্রণব কুমার চৌধুরী
বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ