প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: ডেঙ্গু জ্বর হলে প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের কোনো উপায় আছে কি?
উত্তর: বর্তমানে ডেঙ্গু এনএস ওয়ান এন্টিজেন পরীক্ষা জ্বর হওয়ার দ্বিতীয় দিন বা তারও আগে পজিটিভ হয় এবং দ্রুত ডেঙ্গু জ্বর শনাক্ত করা সম্ভব। তবে ডেঙ্গু জ্বরের জটিলতা বুঝতে হিমাটোক্রিট, প্লাটিলেট ইত্যাদি করার প্রয়োজনীয়তা দেখা দেয়। পরীক্ষা-নিরীক্ষার চাইতে এ রোগে পরিচর্যা ও পর্যবেক্ষণের গুরুত্ব বেশি।
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ
ডিন, মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ