প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: রক্তদান করতে চাইলে রক্তচাপ স্বাভাবিক রাখতে স্যালাইন বা লবণাক্ত খাবার খাওয়াটা কি জরুরি?

উত্তর: রক্তদান করার আগে স্যালাইন বা লবণাক্ত খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই। যেদিন রক্তদান করবেন, সেদিন স্বাভাবিকের চেয়ে দু-তিন গ্লাস বেশি পানি পান করুন। অতিরিক্ত পরিমাণ এই পানিটুকু রক্তদানের আগেই পান করা ভালো।
ডা. সৈয়দা মাসুমা রহমান
সহযোগী অধ্যাপক, রক্ত পরিসঞ্চালন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল