প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: হৃদ্রোগীরা কি দুধ খেতে পারবেন?
উত্তর: হৃদ্রোগের জন্য দুধ খেতে কোনো নিষেধ নেই। দুধে যেটুকু চর্বি আছে, তার চেয়ে অনেক বেশি আছে উপকারী উপাদান, যেমন আমিষ, ক্যালসিয়াম, অন্যান্য ভিটামিন ও খনিজ। দুধ খাওয়া বন্ধ না করে বরং উচ্চ ক্যালরিযুক্ত ও ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবার, যেমন কেক, পেস্ট্রি, বেক করা খাবার ও নানা ধরনের ফাস্টফুড এড়িয়ে চলা উচিত।
অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ
ডিন, মেডিসিন অনুষদ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।