প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: শোয়া থেকে উঠে বসলে মাথা ঘোরার কারণ কী?

উত্তর: সাধারণত শোয়া থেকে বসা বা বসা থেকে হঠাৎ উঠে দাঁড়ানোর সময় আকস্মিক কারও রক্তচাপ কমে গেলে তৎক্ষণাৎ মাথা ঘুরে ওঠে। একে বলে পোসচারাল হাইপোটেনশন। নানা কারণে এই সমস্যা হতে পারে। শোয়া-বসা ও নানা ভঙ্গিতে রক্তচাপ মেপে সমস্যাটি শনাক্ত করা যায়।

অধ্যাপক এ বি এম আবদুল্লাহ

ডিন, মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ