প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: বুকে ব্যথা হলে কী করতে হবে?

উত্তর: বুকে ব্যথার কারণ হৃদ্রোগ (হার্টের ব্যথা) মনে হলে যত দ্রুত সম্ভব হাসপাতালে যাওয়া উচিত। কেননা, হার্ট অ্যাটাকের কারণে ২৫ শতাংশ রোগী হাসপাতালে চিকিৎসা পাওয়ার আগেই মারা যায়, ৪০ শতাংশ মারা যায় প্রথম ২৪ ঘণ্টার মধ্যে। হৃদ্রোগ জানা থাকলে বাড়িতে থাকতেই ৩০০ মিলিগ্রাম অ্যাসপিরিন ও তিনটি ক্লপিডোগ্রেল খাইয়ে নিয়ে হাসপাতালে যেতে পারেন।
অধ্যাপক খাজা নাজিমুদ্দিন
মেডিসিন বিশেষজ্ঞ