প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: তেঁতুল বা লেবু খেলে কি উচ্চ রক্তচাপ কমে?
উত্তর: অনেকে রক্তচাপ বাড়লে তেঁতুলের রস বা লেবুর রস খেয়ে থাকেন। ধারণা করেন যে এতে রক্তচাপ কমে আসে। আসলে এই ধারণা ঠিক নয়। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং তেঁতুল বা লেবুর সঙ্গে কাঁচা লবণ মেশালে রক্তচাপ আরও বাড়তে পারে। আবার অনেকের এতে পেটে গ্যাস বাড়তে পারে ও আরও খারাপ লাগতে পারে। রক্তচাপ বাড়লে চিকিৎসকের পরামর্শ নিন এবং নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করুন।
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ