প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: মাছের কোন কোন অংশ খাওয়া ভালো নয়?
উত্তর: মাছের প্রায় পুরোটাই উপকারী, বিশেষ করে মাছের তেলে রয়েছে উপকারী চর্বি ওমেগা থ্রি। তবে মাছের ডিম ও বড় মাছের মুড়ো—এই দুটো অংশ খাওয়া উচিত নয়, বিশেষ করে যাঁদের ওজন বা রক্তে চর্বি বেশি। চিংড়ি মাছের মাথায়ও রয়েছে ক্ষতিকর চর্বি। এই অংশগুলো বাদে মাছ আমিষ, খনিজ, ক্যালসিয়াম ও উপকারী চর্বির চমৎকার উৎস।
আখতারুন নাহার, প্রধান পুষ্টিবিদ, বারডেম হাসপাতাল।