প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: ডায়রিয়ার রোগী কোমল পানীয় খেতে পারবে কি না?
উত্তর: ডায়রিয়া-আক্রান্ত রোগীদের শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ ও পানি বের হয়ে যায়। তাই এই লবণ-পানির ঘাটতি পূরণ করার জন্যই খাবার স্যালাইন খেতে দেওয়া হয়। কোমল পানীয়ও দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে কোমল পানীয়র সঙ্গে হাতে তৈরি স্যালাইনের মতো লবণ মেশালে ভালো হয় এবং তাতে স্বাদে ভিন্নতা আসে, লবণ-পানির ঘাটতিও মেটে।
অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ্, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়|