প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: পরোক্ষ ধূমপানের কারণে গর্ভস্থ শিশু কি ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর: মায়ের ধূমপান শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। আর বাইরে পরোক্ষ ধূমপান অর্থাৎ গর্ভবতী মায়ের কাছে ধূমপান করা হলেও তা গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর। দীর্ঘ সময় বা নিয়মিত পরোক্ষ ধূমপানের শিকার হলে গর্ভস্থ শিশু দীর্ঘমেয়াদে অক্সিজেনের অভাবে ভোগে ও কম ওজন নিয়ে ভূমিষ্ঠ হতে পারে। জন্মের পরপর পরোক্ষ ধূমপানের শিকার হলে হঠাৎ মৃত্যুর ঝুঁকি বাড়ে বলে গবেষণায় প্রমাণিত।
ডা. মুনা সালিমা জাহান, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ|