প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: তেঁতুলের পানি বা লেবুর রস কি উচ্চ রক্তচাপ ও রক্তের চর্বি কমায়?
উত্তর: এটি একটি প্রমাণহীন ধারণামাত্র। তেঁতুলের পানি বা লেবুর রস পান করলে উচ্চ রক্তচাপ কমে আসে বা নিয়ন্ত্রণে আসে এবং রক্তের চর্বি কেটে যায়—এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বরং তেঁতুলের পানি বা লেবুর রস একটু বেশি পান করলেই গলাজ্বলা, বুকজ্বলা ও টক ঢেকুর ওঠে। তখন রোগীরা আরও ঘাবড়ে গিয়ে ধারণা করতে পারেন যে এটা হার্টের ব্যথা কি না? তাই যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের এসবে কান না দিয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত।
অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, ডিন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়|