প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: কৃমির ওষুধ খালি পেটে বা রাতে খাওয়া উচিত?
উত্তর: কৃমির ওষুধ খাওয়ার নির্দিষ্ট কোনো সময়, খালি পেটে বা ভরা পেটে খেতে হবে—এমন কোনো নিয়ম নেই। এই ওষুধ খাদ্যনালিতে স্থানীয়ভাবে কাজ করে বলে শারীরিক তেমন কোনো ক্ষতি করে না। বাড়ির সবার একসঙ্গে কৃমির ওষুধ খাওয়া উচিত, এতে কৃমি থেকে সহজে রক্ষা পাওয়া যায়। সুস্থ মানুষ বা শিশুদের চার মাস পর পর কৃমির ওষুধ খাওয়া উচিত। প্রয়োজনভেদে দুই বছরের কম বয়সের শিশুদেরও কৃমির ওষুধ খাওয়ানো যায়, তবে তার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ডা. এ কে এম শফিকুল ইসলাম, মেডিসিন বিভা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল|