প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: শীতকালে চোখের কোণে পিঁচুটি জমে কেন?
উত্তর: চোখের কোণে জমা ময়লা বা পিঁচুটি হলো পানি, তৈলাক্ত উপাদান, মিউসিন, প্রোটিন ও কিছু ময়লার সমন্বয়ে গঠিত পদার্থ। দিনের বেলা চোখের পাতা বারবার ফেলার কারণে এগুলো জমা হওয়ার সুযোগ পায় না। কিন্তু রাতে ঘুমের মধ্যে চোখের পাতা নড়ে না বলে কোণে এসে তা জড়ো হয়। যাঁদের অ্যালার্জি বা কনজাংটিভার প্রদাহ আছে এবং যাঁরা কনটাক্ট লেন্স পরেন, তাঁদের এ সমস্যা বেশি হয়। শীতের সময় ঘর শুষ্ক ও ঠান্ডা থাকলে সকালে শিশুদের চোখের কোণে পিঁচুটি জমতে দেখা যায়। এই সময় একটা পরিষ্কার কাপড় বা তোয়ালে হালকা গরম পানিতে ভিজিয়ে আস্তে করে চোখের কোণটা পরিষ্কার করে দিন।
ডা. পূরবী রানী দেবনাথ, চক্ষু বিভাগ, বারডেম হাসপাতাল