প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: হঠাৎ পায়ে টান লাগলে কী করা উচিত?
উত্তর: মাঝেমধ্যে ঘুমের মধ্যে বা এমনিতেই হঠাৎ পায়ে টান লাগে, আর সোজা করা যায় না। ব্যথাও অনুভূত হয়। খুবই অস্বস্তিকর পরিস্থিতি এটি। এমনটা হলে পা সোজা করে টান টান অবস্থায় রেখে পায়ের পাতা ভেতরের দিকে চাপ দিয়ে টেনে রাখার চেষ্টা করতে হবে। শুয়ে বা বসে এই ব্যায়াম করা যেতে পারে। এভাবে ১০ সেকেন্ড থাকার পর বিশ্রামে থাকুন। সারা দিনে দুই-তিনবার পায়ের এই ব্যায়াম করা যায়।
বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল