প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: ডায়াবেটিস হলে কি বারবার গলা শুকিয়ে যায়?

উত্তর: বারবার গলা শুকিয়ে যাওয়া বা পিপাসা ডায়াবেটিসের একটি উপসর্গ। তবে সবার এরকম না–ও হতে পারে। টাইপ-টু ডায়াবেটিসের বেশির ভাগ রোগীর আদতে কোনো উপসর্গ থাকে না, আর থাকলেও অনেক দেরিতে প্রকাশ পায়। ডায়াবেটিস ছাড়া অন্য কারণেও গলা শুকাতে পারে। তবে এ রকম উপসর্গ দেখা দিলে রক্তে শর্করার মাত্রা যাচাই করে নেওয়া ভালো।

অধ্যাপক মো. ফারুক পাঠান, হরমোন ও ডায়াবেটিস বিভাগ, বারডেম হাসপাতাল