প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: শিশুদের জিবে ঘা হওয়া কি খুব বিপজ্জনক?
উত্তর: শিশুদের জিবে এক বা একাধিক লাল লাল ছোপের ঘা হতে পারে। এর চারপাশ কিছুটা হলদে এবং সীমারেখায় ধূসর বা সাদা দাগ থাকতে পারে। এটা জটিল কোনো অসুখ নয়। চিকিৎসারও প্রয়োজন নেই। তবে এমন ঘা হলে খাওয়ার সময় জিবে জ্বালা করতে পারে। তাই এ সময় শিশুর জন্য বিশেষ উপায়ে খাবার প্রস্তুত করতে হবে।
ডা. প্রণব কুমার চৌধুরী বিভাগীয় প্রধান, শিশুরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ