প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: দুর্বল লাগলে শিরায় স্যালাইন দিলে কী উপকার হয়?
উত্তর: অনেকেরই ধারণা, দুর্বল বা অসুস্থ লাগলে শিরায় দুএক ব্যাগ স্যালাইন দিলেই সুস্থ ও সবল লাগবে। আসলে এ ধারণা ঠিক নয়। বিভিন্ন ধরনের স্যালাইনে বিভিন্ন অনুপাতে লবণ ও গ্লুকোজের মিশ্রণ রয়েছে। বিনা কারণে স্যালাইন দেওয়া হলে বরং হিতে বিপরীত হতে পারে। যেমন: অকারণে রক্তে লবণ বেড়ে যেতে পারে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগীর রক্তচাপ ও শর্করা বেড়ে যেতে পারে। এমনকি না বুঝে কিডনি ও হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিকে বেশি স্যালাইন দেওয়া হলে জীবন সংকটাপন্নও হতে পারে।
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ
মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ