প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: থাইরয়েড গ্রন্থি বড় হয়ে গেলেই কি সেটা অস্ত্রোপচার করে ফেলে দেওয়া উচিত?
উত্তর: বড় হয়ে যাওয়া থাইরয়েড গ্রন্থি বা গলগণ্ড সাধারণত নির্দোষ প্রকৃতির। সঙ্গে হরমোনের অস্বাভাবিকতা থাকলে ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। খুব বড় না হয়ে গেলে এবং শ্বাসনালি বা খাদ্যনালিতে চাপ সৃষ্টি না করলে ফেলে দেওয়ার প্রয়োজন নেই। তবে থাইরয়েডে চাকা বা গোটা, সন্দেহজনক কোষের উপস্থিতিতে কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয়।
হরমোন ও ডায়াবেটিস বিভাগ
বারডেম হাসপাতাল