প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: হজমের সমস্যা থাকলে আপেল, নাশপাতি, শসা ইত্যাদি কি খোসা ছাড়িয়ে খাওয়া উচিত?
উত্তর: ফলমূলের খোসায় সবচেয়ে বেশি পরিমাণে আঁশ থাকে। আর আঁশযুক্ত খাবার পেটের জন্য সবচেয়ে বেশি উপকারী। খাবারে যথেষ্ট পরিমাণে আঁশ থাকলে তা কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমের প্রক্রিয়াকে সহজ করে। তাই খোসা ছাড়িয়ে নয়, বরং এসব ফল খোসাসহ খাওয়া ভালো। তবে তার আগে ফলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে।
ডা. আ ফ ম হেলালউদ্দিন
মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ