প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: দাঁতের পোকা কি বের করা যায়?
উত্তর: দাঁতে পোকা বলতে কিছু থাকে না। জড়িবুটি ব্যবহার করে দাঁত থেকে পোকা বের করার ঘটনা একধরনের ভাঁওতাবাজি। আসলে মিষ্টি বা চিনিজাতীয় দ্রব্য মুখের জীবাণুর সঙ্গে মিশে অম্ল তৈরি করে, যা দাঁতের আবরণে (এনামেল) ক্ষয় ঘটিয়ে গর্ত তৈরি করে। এতে দাঁতে একধরনের দাগ পড়ে, যার নাম দন্তমল বা প্ল্যাক। দন্তমলকেই কেউ কেউ দাঁতের পোকা বলেন। এটি পরিষ্কার করে যথাযথ চিকিৎসা করাই একমাত্র সমাধান।
অধ্যাপক অরূপ রতন চৌধুরী
দন্ত বিভাগ, বারডেম হাসপাতাল