প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: হাঁটতে শিখতে শিশুদের ওয়াকার দেওয়া কি ভালো?
উত্তর: শিশুদের হাঁটা শেখানোর জন্য সহায়ক ওয়াকার দেওয়া হয়ে থাকে। কিন্তু এটি আসলে তাদের হাঁটতে শিখতে আরও দেরি করিয়ে দেয়। হাঁটতে গেলে যে ভারসাম্য রাখার প্রয়োজন হয়, ওয়াকারের সাহায্য নিয়ে শিখতে চাইলে তা ব্যাহত হয়। ফলে শিশুর নিজে থেকে সেই কৌশল শিখতে দেরি হয়।
ডা. ইফফাত আরা শামসাদ
সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল