প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: কানে পানি ঢুকে গেলে কী করতে হবে?
উত্তর: কানে ঢুকে যাওয়া পানি বের করার জন্য নানা রকম চেষ্টা করতে গিয়ে কানে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। যদি আগে থেকেই কানে কোনো অসুখ থাকে, তাহলে কানে পানি ঢুকলে সমস্যা হয়ে থাকে। এ ছাড়া কানে ময়লা জমে থাকলে পানি ঢুকে সেটি ফুলে যাওয়ার কারণে অস্বস্তি হতে পারে। নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
অধ্যাপক এ এফ মহিউদ্দিন খান
বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।