প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: কোন টুথপেস্ট ব্যবহার করলে দাঁত ঝকঝকে সাদা করা সম্ভব?
উত্তর: টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা হয় দাঁত ও মাড়ি এবং এর ফাঁক যথাযথ পরিষ্কার করার জন্য, দাঁত ঝকঝকে সাদা করার জন্য নয়। দাঁত অতিরিক্ত সাদা করার জন্য যদি ব্লিচিং ব্যবহার করা হয়, তা আরও এনামেলের ক্ষতি করতে পারে। তাই বিজ্ঞাপনের ভাষায় না ভুলে দাঁতের জন্য ফ্লুরাইডযুক্ত সঠিক টুথপেস্ট ব্যবহার করুন।
অধ্যাপক অরূপ রতন চৌধুরী
দন্ত বিভাগ, বারডেম হাসপাতাল