প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: লেজার ছানি অপারেশন কি ফ্যাকো সার্জারি থেকে ভালো?

উত্তর: ফেমটো সেকেন্ড লেজারের সাহায্যে চোখের নানা অংশে সূক্ষ্মভাবে কাটা যায়। সাধারণ ফ্যাকো সার্জারির কয়েকটি ধাপ যেমন: চোখে যথাযথ কাটা, লেন্সের ওপরের ভাগ গোল করে কাটা, নিউক্লিয়াসকে ৪ থেকে ১৬ ভাগে ভাগ করা ইত্যাদি। এগুলো লেজারের সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যে নিখুঁতভাবে সম্পন্ন করা সম্ভব। বাকি ধাপগুলো ফ্যাকো সার্জারির মতোই। লেন্স ইনপ্ল্যান্ট একই নিয়মে করা হয়।
লেজারের সাহায্যে যে ধাপগুলো করা হয়, তা অতটা নিখুঁতভাবে হাতে করা সম্ভব নয়। তাই লেজার ফ্যাকো সার্জারির গুণগত মান সাধারণ ফ্যাকো সার্জারির তুলনায় বেশি।
অধ্যাপক ডা. এম. নজরুল ইসলাম
বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ, বারডেম হাসপাতাল