প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: চোখে বারবার অঞ্জনি হলে কী করা উচিত?
উত্তর: চোখের অঞ্জনিকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় স্টায়ি। চোখের পাতায় ও পাপড়ির মধ্যে জমে থাকা জীবাণু যখন ছোট নালিকে বন্ধ করে দেয়, তখন এটা হয়। এটি প্রতিরোধ করতে চোখের পাতা পরিচ্ছন্ন রাখতে হবে। বারবার অঞ্জনি হলে চোখের পাওয়ারে কোনো সমস্যা আছে কি না, দেখা উচিত।
ডা. পূরবী রানী দেবনাথ, চক্ষু বিভাগ, বারডেম হাসপাতাল|