প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: কেউ কম খেলেও ওজন বাড়ে, আবার অনেকের বেশি খেয়েও ওজন বাড়ে না কেন?
উত্তর: আসলে পুরো বিষয়টা খাবার খাওয়ার পরিমাণ এবং সেই সঙ্গে তার প্রয়োগের ওপর নির্ভর করে থাকে। ওজন বাড়া কিংবা মোটা হওয়ার বিষয়টি দৈনন্দিন জীবনে আমরা কী পরিমাণ ক্যালরি গ্রহণ করলাম এবং কী পরিমাণ তা খরচ করলাম, তার ওপর মূলত নির্ভর করে। যতখানি গ্রহণ করলাম, সেই অনুপাতে যদি তা ব্যবহার না করি, তাহলে বাড়তি মেদ হিসেবে জমা হয়। ফলে দেখা দিতে পারে ওজন বৃদ্ধি।  অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ ডিন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়|