প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: ট্যালকম পাউডারে কি শিশুর হাঁপানি বা অ্যালার্জি হতে পারে?
উত্তর: যেসব শিশুর বিভিন্ন বস্তুতে অ্যালার্জি আছে বা নিজের ও পরিবারে হাঁপানির ইতিহাস আছে, তাদের ধুলাবালু এবং এ-জাতীয় নানা বস্তু যেমন: তুলার কণা, কার্পেটের আঁশ, পশুপাখির লোম, ফুলের রেণু বা প্রসাধনী বস্তু, যেমন ট্যালকম পাউডারের গুঁড়া নাকে গেলে হঠাৎ অ্যালার্জি, শ্বাসকষ্ট, হাঁচি-কাশি, এমনকি ত্বকে র্যা শ হতে পারে। তবে সব শিশুর এ রকম হওয়ার কথা নয়। অ্যালার্জি ও হাঁপানিতে আক্রান্ত শিশুদের বেলায় যেকোনো প্রসাধনী ব্যবহারে সতর্কতা প্রয়োজন। ডা. গোবিন্দচন্দ্র দাস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল|