প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: স্তন্যদানরত মায়ের খাবারের সঙ্গে শিশুর ঠান্ডা লাগার কোনো সম্পর্ক আছে কি?
উত্তর: অনেকেই বলেন যে স্তন্যদানরত মায়েরা কলা বা ঠান্ডা কিছু খেলে শিশুর নাকি ঠান্ডা লেগে যায়। মায়ের খাবারের সঙ্গে শিশুর ঠান্ডার কোনো সম্পর্ক নেই। বরং খাবারে নানা নিষেধাজ্ঞা মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় ও দুধের গুণগত মান কমিয়ে দিতে পারে। তাই শিশুর ঠান্ডা লাগার ভয়ে স্বাভাবিক খাদ্য গ্রহণে কোনো নিষেধাজ্ঞা নেই।
ডা. আবু সাঈদ, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল