প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: ইনহেলার ব্যবহারের পর হাঁপানি রোগীদের মুখ কুলি করে পরিষ্কার করতে হয় কেন?

উত্তর: সব ধরনের ইনহেলার ব্যবহারের পর মুখ পরিষ্কার করার প্রয়োজন হয় না। তবে স্টেরয়েড-জাতীয় ইনহেলার ব্যবহার করার পর মুখ বা জিবে তা লেগে থাকলে এতে ছত্রাক সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। তাই স্টেরয়েড ইনহেলার ব্যবহার করার পর প্রতিবার মুখ কুলি করে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত।

ডা. আ ফ ম হেলালউদ্দিন

মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ