প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: শীতে পায়ের দুর্গন্ধ রোধ কি সম্ভব বা কী করণীয়?
উত্তর: দুর্গন্ধ রোধ করতে প্রথমত হাত-পা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি পরিষ্কার কাপড়চোপড়, মোজা ইত্যাদি ব্যবহার এবং নিয়মিত পরিষ্কার করতে হবে। এতে দুর্গন্ধ রোধ না হলে প্রতিদিন এক গামলা পানিতে দু-তিনটি পটাশিয়ামের দানা দিয়ে হালকা বেগুনি রঙের দ্রবণ তৈরি করে এর মধ্যে ১৫ মিনিট হাত-পা ডুবিয়ে রাখতে হবে। তাহলে আর দুর্গন্ধ থাকবে না।
অধ্যাপক ডা. রাশেদ মো. খান,
বিভাগীয় প্রধান, চর্ম ও যৌন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ