প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: ঘাড়ে ব্যথা কি রক্তচাপ বেড়ে যাওয়ার লক্ষণ?
উত্তর: কারও কারও রক্তচাপ বাড়ার কারণে ঘাড়, মাথা বা কপালে ব্যথা হতে পারে। কিন্তু ঘাড়ব্যথা মানেই উচ্চ রক্তচাপ—তা বলা যাবে না। নানা কারণে ঘাড়ব্যথা হতে পারে। আবার উচ্চ রক্তচাপের আদৌ কোনো লক্ষণ না-ও থাকতে পারে। তাই যেকোনো উপসর্গ তীব্র বা দীর্ঘমেয়াদি হলে তার কারণ নির্ণয় করাটাই জরুরি। অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ।