প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: চিনির চেয়ে গুড়ে কি শর্করা কম?
উত্তর: চিনি ও গুড় দুটোই সহজ শর্করা। অর্থাৎ এগুলো অতি সহজে রক্তে মিশে যায় এবং রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। ডায়াবেটিসের রোগীদের দুটোই এড়িয়ে চলা উচিত। তবে চিনির চেয়ে গুড়ের পার্থক্য হলো, খেজুরের রস থেকে তৈরি বলে গুড়ে শর্করার পাশাপাশি কিছু লৌহ, ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ পদার্থ আছে। ডায়াবেটিস না থাকলে তাই গুড়ের তৈরি পিঠাপুলি বা পায়েস খাওয়া একেবারে খারাপ নয়। কিন্তু রক্তে শর্করা বাড়ার প্রবণতা থাকলে চিনির মতো গুড়ও খাওয়া নিষেধ। আখতারুন নাহার ,প্রধান পুষ্টিবিদ, বারডেম হাসপাতাল|