প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: জন্মের পরপর নবজাতকের ওজন কমে যায়?
উত্তর: জন্মের পরপর শিশু প্রায় ১০ শতাংশ ওজন হারিয়ে ফেলে। ফলে জন্মের মুহূর্তে যে ওজন নিয়ে শিশুটি ভূমিষ্ঠ হয়েছিল, পরের কয়েক দিনে তার চেয়ে হালকা দেখে মা-বাবার মন খারাপ হতে পারে। কিন্তু ব্যাপারটা একেবারেই স্বাভাবিক। জন্মের সঙ্গে সঙ্গে মায়ের প্রথম শালদুধ খাওয়ানো ও তারপর ঠিকমতো কেবল বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে দুই সপ্তাহের মধ্যে শিশু তার হারানো ওজন ফিরে পাবে এবং দ্রুত বাড়তে থাকবে। এক মাস বয়স পর্যন্ত একটি সুস্থ শিশুর ওজন দৈনিক প্রায় ৩০ গ্রাম করে বাড়তে থাকে।

ডা. প্রণব কুমার চৌধুরী, প্রধান, শিশুরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ|