প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: কোষ্ঠকাঠিন্যের জন্য দীর্ঘদিন ল্যাকটুলোজ-জাতীয় ওষুধ খাওয়া কি ক্ষতিকর?
উত্তর: দীর্ঘদিন ধরে যেকোনো ওষুধ খেয়ে বা ব্যবহার করে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করলে বদভ্যাস তৈরি হতে পারে। তখন স্বাভাবিক প্রক্রিয়ায় স্বাভাবিক পায়খানা নাও হতে পারে। দীর্ঘদিন ধরে এসব ওষুধ খেলে পাতলা পায়খানা হতে পারে। শরীরে কিছু পুষ্টি উপাদানের ঘাটতিও দেখা দিতে পারে। ইসবগুলের ভুসি, বেলের শরবত ইত্যাদি সেবন করে কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ করা যেতে পারে। অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়|