প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: ছোট বাচ্চাদের কি কৃমির ওষুধ খাওয়ানো যায়?
উত্তর: দেড় বছর বয়স হওয়ার আগে সাধারণত কোনো কারণ ছাড়া কৃমির ওষুধ খাওয়ানোর দরকার পড়ে না। কারণ, এই সময় মাট্যারনাল অ্যান্টিবডির কারণে কৃমি সংক্রমণ সাধারণত হয় না। তবে কিছু ক্ষেত্রে কৃমির সংক্রমণ হতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে কৃমির ওষুধ সেবন করানো উচিত। কৃমি প্রতিরোধে অন্যান্য সতর্কতার পাশাপাশি দুই বছরের বেশি বয়সী সবার ছয় মাস পর পর কৃমির ওষুধ সেবন করা উচিত। ডা. মো. মাহবুবুল আলম, ঢাকা শিশু হাসপাতাল|